রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকার খেজুর বাগান সংলগ্ন সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিক মারা গেছেন।
নিহতের নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রনজিনা পারভীর ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে শনিবার ভোরে ঢাকায় এসেছিলেন।
মনিরুল ইসলাম জানান, গাবতলীতে বাস থেকে নেমে রিকশায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এক বাইকে দুজন এসে চলন্ত অবস্থায় ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পরে তার মাথা মাথা ফেটে যায়। তখনই উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এই ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।