Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় কারাগারে ৩

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫০
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় কারাগারে ৩
কারাগার প্রতীকী ছবি। ছবি: বাসস

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক সুব্রত দেবনাথের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

আসামিরা হলেন- মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।

প্রসিকিউশন বিভাগের এসআই তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গতকাল শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটায় নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতিকারী অনধিকার প্রবেশ করে। সে সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রাম দা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। একপর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে।

Advertisement
Advertisement
Advertisement
জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, দাবি পুলিশের salman-muktadir

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বাদি তার প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন।

ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগsalman

এ ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া নামে একজন বাদি হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ আসামিদের আটক রাখার আবেদনে বলেন, “মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তাদের নাম-ঠিকানা যাচাইয়ের লক্ষ্যে পরবর্তী সময়ে আসামিদের রিমান্ডের আবেদন করা হবে। বর্তমানে মামলার তদন্ত কাজ অব্যাহত রয়েছে।”

বিষয়: রাজধানীভাঙচুরকারাগারক্যান্টনমেন্টহামলা
সর্বশেষ
  • ১

    জাসদ অফিসে আটক নাটকে সরকারের কী ‘সওয়াব’ হলো?

  • ২

    সহনীয় দামে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

  • ৩

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় কারাগারে ৩

  • ৪

    ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮

  • ৫

    বন্যা-ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু

সম্পর্কিত
  • সহনীয় দামে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

    সহনীয় দামে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

    ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অস্বাভাবিক মুনাফা পরিহার করে সহনীয় দামে বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোলট্রি খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ক

  • ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮

    ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮

    খুলনা নগরীতে ওয়ার্ড বিএনপির এক নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর লবণচরা থানার হরিণটানা রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

  • বন্যা-ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু

    বন্যা-ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু

    নেপালের কর্তৃপক্ষ দেশটির ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। প্রধান নদী ও উপনদীগুলোর পানির উচ্চতা বাড়তে থাকায় অর্ধেকেরও বেশি জেলা বন্যা বা আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

  • ব্রিটেনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিমানঘাঁটিতে বড় ধরনের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার

    ব্রিটেনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিমানঘাঁটিতে বড় ধরনের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার

    পুলিশ এক বিবৃতিতে বলেছে, “বড় ধরনের ঘটনা ঘোষণা করার পর হুইলফোর্ড এলাকায় বর্তমানে বেশ কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্ফোরক আইনের অধীনে অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের পর এই ঘটনা ঘটে।”