
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার এসেছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তিনি বেলা ১১টা ১৫ মিনিটে ভেন্যুতে পৌঁছান এবং প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকার স্টেডিয়ামের চারদিকে পূর্ণ এক চক্কর দেওয়ার কথা থাকলেও সৃষ্ট বিশৃঙ্খলার কারণে তা আর সম্ভব হয়নি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অপ্রত্যাশিত এই ঘটনার জন্য মেসি ও তার ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে মাফ চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, “আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও বিস্মিত। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য লিওনেল মেসি, ক্রীড়াপ্রেমী এবং তার সব ভক্তদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।”
বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে আসা বলিউড তারকা শাহরুখ খান, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—কেউই শেষ পর্যন্ত কর্মসূচিতে অংশ নিতে পারেননি। বিশৃঙ্খলার মধ্যেই অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করে বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এই অনুষ্ঠানের আয়োজক ও প্রোমোটার শতদ্রু দত্ত নিরাপত্তাকর্মীদের সহায়তায় দ্রুত মেসিকে সল্টলেক স্টেডিয়াম থেকে সরিয়ে নেন।
এরপর ক্ষুব্ধ দর্শকদের একটি অংশ মাঠে বোতল ও চেয়ার ছুড়ে মারতে থাকে। বেশ কয়েকজন ভক্ত মাঠে ঢুকে অনুষ্ঠানের জন্য স্থাপন করা ক্যানোপিগুলো ভাঙচুরও করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া ‘চরম অব্যবস্থাপনা’ তাকে বিস্মিত ও মর্মাহত করেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’