চরচা প্রতিবেদক

সংসদে পাস হওয়া বিলগুলোকে ‘গণবিরোধী’ বলে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য এখন সংসদ থেকে ওয়াকআউট করছি।”
এরপর বিরোধীদলীয় জোটের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং- সব রিডিংয়ে উনারা সহযোগিতা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কি না?”
বৃহস্পতিবার যেসব বিল পাস হয়েছে তার মধ্যে ছয়টি বিল নিয়ে আপত্তি তোলে বিরোধীদল। সময় স্বল্পতা ও পর্যাপ্ত বিতর্কের সুযোগ না থাকা নিয়েও তারা আপত্তি জানান।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ৯৮টি হুবহু, ১৫টি সংশোধন করে এবং ১৬টি পরে আরও যাচাই-বাছাই করে বিল আকারে আনার সুপারিশ করে সংসদের বিশেষ কমিটি।
এর আগে, দু’বার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথম বার এবং ১ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়াকআউট করে তারা।