Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

ক্যারিয়ারের জন্য যে পাঁচটি দক্ষতা অবশ্যই অর্জন করবেন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৬
ক্যারিয়ারের জন্য যে পাঁচটি দক্ষতা অবশ্যই অর্জন করবেন

তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে চাকরির বাজারও এখন অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ এবং একইসঙ্গে বৈচিত্র্যপূর্ণ। এমন পরিস্থিতিতে টিকে থাকতে এবং পদোন্নতি পেতে নির্দিষ্ট বিষয়ে দক্ষতার পাশাপাশি কিছু সফট স্কিল বা বাড়তি দক্ষতাও প্রয়োজন। ভবিষ্যতে ভালো চাকরি পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে  নিজের কিছু বাড়তি দক্ষতা দরকার। ক্যারিয়ারে উল্লেখযোগ্য উন্নতি করতে সহায়ক এমন পাঁচটি সফট স্কিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement

নেতৃত্বগুণ

কাজের যোগ্যতা ও যোগাযোগ দক্ষতার পাশাপাশি বর্তমানে কর্মক্ষেত্রে ভালো করতে নেতৃত্বগুণ প্রয়োজন। কর্তৃপক্ষ এমন কর্মী চান, যারা তাদের নিয়মিত কাজের বাইরে যেতে আগ্রহী। আপনার মধ্যে যদি নেতৃত্বগুণ থাকে, তাহলে আপনি দলবদ্ধভাবে কাজ করার পাশাপাশি অন্যদের চেয়েও ভালো করতে পারবেন। তাই কর্মক্ষেত্রে নিজের নেতৃত্বগুণ প্রদর্শন করুন।

ভিডিওতে দেখুন

Advertisement
Advertisement
Advertisement

সময় ব্যবস্থাপনা

নিজের কাজ সময়মত দক্ষতার সঙ্গে শেষ করাই সময় ব্যবস্থাপনা। কোনো দায়িত্ব পালনকালে সময়কে কতটা দক্ষতার সঙ্গে কাজে লাগাচ্ছেন তা গুরুত্বপূর্ণ। অনেক সময় অফিসের কাজ বাড়িতেও করতে হতে পারে। সেক্ষেত্রেও সময়কে গুরুত্ব দিতে হবে।

যোগাযোগ দক্ষতা

সব ধরনের চাকরির ক্ষেত্রেই যেগাযোগের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি গ্রাহক কিংবা সহকর্মীদের সঙ্গে কীভাবে কথা বলেন, ইমেইল আদান-প্রদান করেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। বর্তমানে বেশিরভাগ যোগাযোগ ইমেইল, টেক্সট, চ্যাট ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হয়। তাই কর্মক্ষেত্রে ভালো করতে যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে।  

ইমোশনাল ইন্টেলিজেন্স

ইমোশনাল ইন্টেলিজেন্স হলো নিজের এবং অন্যদের আবেগকে উপলব্ধি ও মূল্যায়ন করার বুদ্ধিমত্তা। আপনি আপনার চারপাশের মানুষদের এবং কর্মক্ষেত্রে যে ব্যক্তিগত সম্পর্কগুলো গড়ে ওঠে সেগুলোর প্রতি কতটা সহানুভূতিশীল। তাই সহকর্মীর আবেগ বোঝা এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারাটা জরুরি। ক্যারিয়ারে উন্নতি করতে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকা প্রয়োজন।

ক্রিটিকাল থিংকিং

ক্রিটিকাল থিংকিং কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। ক্রিটিকাল থিংকিং হচ্ছে কোনো তথ্য বা ঘটনার বাস্তবতা ও ধারণার মধ্যে যৌক্তিক সংযোগ বোঝার জন্য স্পষ্ট এবং যুক্তিযুক্তভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ঘটনা ও বাস্তবতার মাঝে মিল খুঁজে পাওয়া জটিল হয়ে পড়েছে। তাই কোনো কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে উপনীত না হয়ে নিজের মধ্যে প্রশ্ন জাগাতে হবে। কী হতে পারে বা কেন এমন হলো, এর নেপথ্যে কী উদ্দেশ্য এসব প্রশ্ন থাকতে হবে। চাকরির বাজারে এই দক্ষতাকে প্রায়োরিটি দেওয়া হয় কারণ ক্রিটিকাল থিংকিং এবিলিটি যত ভালো হবে সে তত যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ বা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে পার্থক্য করতে পারবে।

তথ্যসূত্র: ফোর্বস  

বিষয়: ক্যারিয়ারতথ্যপ্রযুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ২

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৩

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

  • ৪

    তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!

  • ৫

    ‘রাজনৈতিক রিকনসিলিয়েশনের বিষয়টা এখন সময়ের দাবি’

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।