Advertisement

ইমোতে কলার টিউন সেট করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

ইমোতে কলার টিউন সেট করবেন যেভাবে

বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

Advertisement

গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। ইমোতে এখন অনেকেই কলার টিউন অন করেন। আপনার কলার টিউন হচ্ছে এক ধরনের আওয়াজ যা কলার কল করার সময় শুনতে পায়।

Advertisement

চলুন জেনে নিই ইমোতে কীভাবে আপনি আপনার পছন্দ মতো কলার টিউন সেট করবেন।

কলার টিউন সেট বা পরিবর্তন করতে আপনাকে প্রথমে ইমো সেটিংসে যেতে হবে। এরপর নোটফিকশনে ট্যাপ করুন। এরপর কলস অপশনে যান। সেখান থেকে কলার টিউনে প্রবেশ করুন। এভাবে আপনি ইমোতে কলার টিউন সেট করতে পারবেন।

মনে রাখবেন:

১. কলার টিউন সেটিং আইওএস ডিভাইস এবং ইমো এইচডি সংস্করণে পাওয়া যায় না।

২. কলার টিউন সেটিং কিছু নির্দিষ্ট অঞ্চলে (যেমন: ভারত) সমর্থন করে না।

৩. ইমোতে আপনার আরও ভালো অভিজ্ঞতা পাওয়ার জন্য অ্যাপটির আপডেট ভার্সন ব্যবহার করুন।

তথ্যসূত্র: ইমোর ওয়েবসাইট থেকে নেওয়া