সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইনস্টাগ্রাম খুবই জনপ্রিয়। ব্যবহারকারীরা তাদের রঙ–বেরঙের ছবি ও ভিডিও সাধারণত শেয়ার করে থাকেন এতে।
তবে ফেসবুকের মতো এই প্ল্যাটফর্মেও আছে সুযোগসন্ধানীদের ফাঁদ। তাই ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে ইনস্টাগ্রামে।
ইনস্টায় তথ্য হাতিয়ে নিয়ে হ্যাকিং, স্ক্যাম ও অনলাইনে আড়িপাতার মতো নানা ঘটনা ঘটছে। তবে কিছু নিরাপত্তা ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নিরাপদ রাখা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকেরা। এর একটি হলো লোকেশন অ্যাকসেস বন্ধ করা।
লোকেশন অ্যাকসেস চালু থাকলে একজন ব্যবহারকারী কোথায় আছেন, সেটি ক্রমাগত ট্র্যাক করতে পারে অ্যাপটি। সেটিংস পরিবর্তন করে খুব সহজেই লোকেশন অ্যাকসেস বন্ধ করা যায়।
যেভাবে বন্ধ করবেন
* প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে।
* এরপর বাছাই করতে হবে লোকেশন পারমিশন সেটিংস।
* স্ক্রল করে ইনস্টাগ্রাম অ্যাপে ঢুকে লোকেশন সেটিংস পাওয়া যাবে।
* সেখান থেকে লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিলেই কেল্লা ফতে।
তথ্যসূত্র: হাউ-টু গিক