Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ফ্লোর ক্রসিং কী, বিভ্রান্তি কেন

কাজী সাজিদুল হক

কাজী সাজিদুল হক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৫: ৫৪
ফ্লোর ক্রসিং কী, বিভ্রান্তি কেন

গতকাল বুধবার জাতীয় সংসদে একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ফ্লোর ক্রসিং’ শব্দটা আবার আলোচনায় এসেছে। ওই ঘটনায় কোনো কোনো গণমাধ্যম তাদের ফেসবুক পেজে ফটোকার্ড প্রকাশ করে লিখেছে, ‘ফ্লোর ক্রসিং না করে পেছনে বসলেন প্রধানমন্ত্রী’।

Advertisement

আসলে কী ঘটেছিল সংসদে

গতকাল বুধবার সংসদে আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ কক্ষে ঢুকে আইনমন্ত্রীর পেছনের সারিতে ফাঁকা চেয়ারে বসে পড়েন। পরে বক্তব্য শেষ হলে তিনি নিজ আসনে যান। এই ঘটনাকে কেউ কেউ বলছেন, ‘ফ্লোর ক্রস’ এড়ানো। বুধবারও সংসদে এ কথা বলা হয়। প্রশ্ন হলো-কেন সংসদ নেতা আইনমন্ত্রীর সামনে দিয়ে গিয়ে নিজের আসনে বসলেন না?

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ বিধিতে, সংসদে সদস্য কর্তৃক পালনীয় বিধি সম্পর্কে বলা আছে। সেখানে একটি উপধারায় বলা আছে, “সভাপতি এবং বক্তৃতারত কোনো সদস্যের মধ্যবর্তী স্থান দিয়া চলাচল করিবেন না।” অর্থাৎ কোনো সংসদ সদস্য যখন বক্তব্য দেন তখন অন্য কেউ বক্তৃতারত সদস্য এবং স্পিকারের মাঝখান দিয়ে চলাচল করবেন না। এই নিয়মটাই মেনেছেন সংসদ নেতা।

Advertisement
Advertisement
Advertisement

নবম জাতীয় সংসদেও তৎকালীন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিন এরকম করেছিলেন। তখনো কোনো কোনো গণমাধ্যমে একইভাবে সংবাদে শিরোনাম করেছিল, “ফ্লোর ক্রসিং এড়ালেন প্রধানমন্ত্রী।”

ফ্লোর ক্রসিং কী?

সংসদ কক্ষের মেঝেকেই আসলে ফ্লোর বলা হয়। ব্রিটিশ পার্লামেন্টের রীতি অনুযায়ী সরকারি দল স্পিকারের ডানে আর বিরোধী দল বসে বামে। অর্থাৎ সংসদের মেঝের দুই দিকে দুই দলের এমপিরা বসেন। কেউ যদি নিজ দল ছেড়ে অন্য দলে যোগ দেন তাহলে ‘ফ্লোর ক্রস’ হয়। অর্থাৎ দল থেকে পদত্যাগ করলে বা দল পরিবর্তন করলে ফ্লোর ক্রস হয়।

ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে বলা আছে, “রাজনৈতিক দলের প্রতি আনুগত্য পরিবর্তন করার অর্থ আক্ষরিক অর্থেই কক্ষের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য সংসদের মেঝে অতিক্রম করা বা ‘ফ্লোর ক্রসিং’ করা।”

বাংলাদেশে ফ্লোর ক্রস হলে কী হয়

বাংলাদেশে কেউ যদি ফ্লোর ক্রস করেন তাহলে তার সংসদ সদস্য পদ থাকে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদে এ বিষয়ে বলা আছে। এই অনুচ্ছেদটি নিয়ে অনেক আলোচনা-বিতর্ক রয়েছে। অনেকেই এই অনুচ্ছেদের সংশোধন চান। তারা বলেন, এই অনুচ্ছেদের কারণে দলীয় প্রধানের একচ্ছত্র আধিপত্য প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এর বিপক্ষে যারা আছেন তাদের যুক্তি, দলীয় শৃঙ্খলার জন্য এই নিয়ম জরুরি।

বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, “কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি- (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।”

তবে বাংলাদেশে কোনো এমপিকে যদি দল থেকে বহিষ্কার করা হয় তবে কিন্তু তার সদস্য পদ যায় না। এরকম নজির অষ্টম ও নবম সংসদে একাধিক আছে।

যুক্তরাজ্যে ফ্লোর ক্রসিং-এর উদাহরণ আছে। বিখ্যাত ব্যক্তিত্ব উইনস্টন চার্চিল ১৯০৪ সালের ৩১ মে হাউজ অফ কমন্সের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের বেঞ্চ ছেড়ে বিরোধী লিবারেল পার্টির বেঞ্চে গিয়ে বসেন। পরে ১৯২৪ সালে চার্চিল লিবারেল পার্টি ছেড়ে আবার কনজারভেটিভ পার্টিতে ফিরে আসেন এবং পরে দলের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হন।

২০০৭ সালে কুয়েন্টিন ডেভিস কনজারভেটিভ দল ত্যাগ করে লেবার পার্টিতে যোগ দেন।

ফ্লোর ক্রসিং নিয়ে সম্প্রতি যে বিভ্রান্তি দেখা দিয়েছে তা কিন্তু সহজেই মেটানো যায়। সংসদের যে ২৬৭ বিধির কথা আগেই বলা হয়েছে, সেটার ইংরেজি ভার্সনে বলা আছে, “Whilst the House in sitting a member... shall not pass between the Chair and any member who is speaking…।” ফ্লোর ক্রসিং শব্দটা নেই এখানে। সংবিধানের ৭০ অনুচ্ছেদেও নেই।

আর সংসদীয় ব্যবস্খা নিয়ে যারা একটু খোঁজ-খবর রাখেন তারা বিষয়টি জানেন। সুতরাং আক্ষরিক অনুবাদ করে ফ্লোর ক্রসিং শব্দ ব্যবহার করা সঠিক নয়।

বিষয়: প্রধানমন্ত্রীপার্লামেন্টএমপিফেসবুকসংসদ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে