
এফএমইউ খাতে ৫৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক
এই লক্ষণীয় অর্জন নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিবিও হিসেবে যোগদান করেছেন কিমিয়া সাদাত। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনআরবি ব্যাংক।
কিমিয়া সাদাতের করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে ২৩ বছরেরও বেশি বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।
এনআরবি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি করপোরেট ও পরিচালনগত সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটালাইজেসন, ব্যাংকটির অন্যতম সর্বনিম্ন খেলাপি ঋণের (এনপিএল) অনুপাত বজায় রাখা এবং শক্তিশালী ব্যবসায়ীক প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব প্রদান করেন।
এর আগে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কিমিয়া সাদাত ব্যাংকটির সামগ্রিক ব্যবসায়ীক প্রবৃদ্ধি এবং ডিজিটালাইজড ব্যাংকিং ব্যবস্থা রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কর্মজীবনে কিমিয়া সাদাত এইচএসবিসি বাংলাদেশ, দি সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে ঊর্ধ্বতন নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত দুটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং উচ্চ-প্রবৃদ্ধির নতুন প্রজন্মের ব্যাংক থেকে অর্জিত অভিজ্ঞতার এক বিরল সমন্বয় নিয়ে এসেছেন।
কর্মজীবনের পাশাপাশি কিমিয়া সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন পাশাপাশি কানাডার একজন সার্টিফায়েড ফিন্যান্সিয়াল কনসালটেন্ট (সিএফসি)।

এই লক্ষণীয় অর্জন নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পদোন্নতি পেয়েছেন আনোয়ার উদ্দিন। প্রায় চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন আনোয়ার উদ্দিনের ব্যাংকিং কার্যক্রম, কৌশলগত ব্যবস্থাপনা এবং করপোরেট সম্পর্কের ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’- এর আরেকটি পর্ব আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের একই মঞ্চে এনে শিক্ষাক্ষেত্র ও করপোরেট জগতের মধ্যকার দূরত্ব ঘোচাতে এই ফ্ল্যাগশিপ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভর পরিচালনায় গত ১৯ জুন শুরু হওয়া এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কথা বলা ও লেখার সক্ষমতার পাশাপাশি যৌক্তিক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা।