
এফএমইউ খাতে ৫৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক
এই লক্ষণীয় অর্জন নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পদোন্নতি পেয়েছেন আনোয়ার উদ্দিন। প্রায় চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন আনোয়ার উদ্দিনের ব্যাংকিং কার্যক্রম, কৌশলগত ব্যবস্থাপনা এবং করপোরেট সম্পর্কের ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনআরবি ব্যাংক।
আনোয়ার উদ্দিন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসাবে এনসিসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন, যেখানে তিনি বিভিন্ন পদে বেশ নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন। সাউথইস্ট ব্যাংকে আনোয়ার উদ্দিন করপোরেট ব্যাংকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্রেডিট মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, এএমএল এবং সিএফটি, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরে এনআরবি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন আনোয়ার উদ্দিন। তার নেতৃত্ব, দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন। কর্মজীবনে আনোয়ার উদ্দিন ব্যতিক্রমী নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করেছেন। তিনি বিশিষ্ট করপোরেট ক্লায়েন্টদের সাথে সম্পর্ক গড়ে তুলতে এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেছেন এবং অর্জিত এই জ্ঞান ও দক্ষতা এনআরবি ব্যাংককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

এই লক্ষণীয় অর্জন নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’- এর আরেকটি পর্ব আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের একই মঞ্চে এনে শিক্ষাক্ষেত্র ও করপোরেট জগতের মধ্যকার দূরত্ব ঘোচাতে এই ফ্ল্যাগশিপ কর্মসূচির আয়োজন করা হয়।

নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিবিও হিসেবে যোগদান করেছেন কিমিয়া সাদাত। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনআরবি ব্যাংক।

প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভর পরিচালনায় গত ১৯ জুন শুরু হওয়া এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কথা বলা ও লেখার সক্ষমতার পাশাপাশি যৌক্তিক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা।