Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> কানেক্ট

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে কাজ করবে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২১: ৫২
কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে কাজ করবে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটি

বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক উদ্যোগ ও ব্যবসার সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিআইএমএমওয়াইটি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অন্যদিকে সিআইএমএমওয়াইটির বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়েন ক্যালভার্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম ও অর্জনসমূহ উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে উন্নত জার্মপ্লাজম, উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবন এবং রোগবালাই মোকাবিলায় তারা কাজ করছে।

সভায় উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের কৃষকের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখতে পারে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: বিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১২

  • ৩

    ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

  • ৪

    সমঝোতার ফাঁদে যেভাবে আটকে যায় নারীর সম্পত্তির অধিকার

  • ৫

    আপাতত ভোজ্য তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

সম্পর্কিত
  • প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

  • ডি-থ্রি টুর্নামেন্টে ওয়ালটনের চোখ শিরোপায়

    ডি-থ্রি টুর্নামেন্টে ওয়ালটনের চোখ শিরোপায়

    জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আগেই আইকন ক্রিকেটার হিসেবে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারের মতো প্রথম সারির ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ওয়ালটন।

  • ঢাকা ব্যাংকের ‘ঢাকা পে বাংলা কিউআর’ প্ল্যাটফর্মে যুক্ত হলো 
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট

    ঢাকা ব্যাংকের ‘ঢাকা পে বাংলা কিউআর’ প্ল্যাটফর্মে যুক্ত হলো আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট

    এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সুবিধাজনক করা এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার অগ্রযাত্রায় আরও একধাপ এগিয়ে গেল ঢাকা ব্যাংক।

  • রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

    রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

    রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক রাশিয়া-বাংলাদেশ আন্তসরকার কমিশনকে সহায়তা করবে।