Advertisement Banner

পূবালী ব্যাংকের ‘সিএলএস এজেন্ট কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পূবালী ব্যাংকের ‘সিএলএস এজেন্ট কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গ্রাহকসেবার মান উন্নত করা, ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর ‘সিএলএস এজেন্ট কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে রিটেইল বিজনেস ডিভিশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকিং কার্যক্রমে অসামান্য দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের সেরা ১৩ জন সিএলএস এজেন্টকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, মোটর সাইকেল এবং মোবাইল ফোন দেওয়া হয়।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী সিএলএস এজেন্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গ্রাহকবান্ধব সেবার প্রসার এবং ঋণ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।

এই ধরনের স্বীকৃতি এজেন্টদের আরও অনুপ্রাণিত করবে এবং ব্যাংকের সামগ্রিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, মো. শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান।

সম্পর্কিত