
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী বিশেষ সেমিনার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে আঞ্চলিক গানের অনন্য শিল্পী শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, বহুমাত্রিক নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী, প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক আহমদ রফিক এবং কবি ও জ্যোতির্বিদ খনার জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনার সিরিজে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শাওয়াল খান। বিভিন্ন অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা—উপসচিব মো. খালিদ হোসেন, সিনিয়র সহকারী সচিব হোসনে আরা বেগম এবং যুগ্মসচিব মিজ্ ইলয়া সুমনা, কাজী হোসনে আরা ও আইরিন ফারজানা সভাপতির দায়িত্ব পালন করেন।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট কবি ও চরচার সম্পাদক সোহরাব হাসান জানান, ভাষাসৈনিক আহমদ রফিক চিকিৎসাবিজ্ঞানে বাংলা ভাষার চর্চার জন্য আজীবন চেষ্টা করেছেন। কিন্তু সর্বস্তরে বাংলা চালু না হওয়া পুরো জাতির জন্য দুঃখজনক। কবি মোহন রায়হান আহমদ রফিকের আক্ষেপকে ধারণ করে বিজ্ঞান, প্রযুক্তি ও আইনসহ সর্বস্তরে বাংলা ভাষা চালুর ওপর জোর দেন।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান জানান, নতুন প্রজন্ম মহান নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীকে চেনে না। তার কর্ম রক্ষার্থে সরকারি উদ্যোগে ডকুমেন্টারি ও আর্কাইভ তৈরি এবং বুলবুল ললিতকলা একাডেমিকে পূর্বের গৌরবময় অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়া দেশের আধুনিক কৃষিবিন্যাসে খনার লোকজ্ঞানের সঠিক ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমাপনী অধিবেশনে যুগ্মসচিব আইরীন ফারজানা আগামী দিনের সেমিনারগুলোতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। ৩ দিনব্যাপী এই নান্দনিক ও প্রাণবন্ত আয়োজনে আরও বক্তব্য রাখেন কবি মোহন রায়হান, সংগীতশিল্পী কনকচাঁপা, নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মনির ইউসুফ ও কবি নাহিদ হাসান নলেজ।
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট
সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ
বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।

একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ
দশ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ