
আমরা চাই না গণমাধ্যম সাহেব-বিবি-গোলামের বাক্স হোক
পহেলা সেপ্টেম্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ৪৮ বছরের এই পুরনো দলের বেশিরভাগ সময় কেটেছে ক্ষমতার বাইরে, বিরোধী দল হিসেবে। তাদের মুখোমুখি হতে হয়েছে হামলা, মামলা ও জেল-জুলুমের। অনেক বছর পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি আবারও সরকার গঠন করতে সক্ষম হয়েছে।




