রাজনীতি

শক্তি দেখাতে গিয়ে কি উল্টো আরও দুর্বল হয়ে পড়ছে ওয়াশিংটন?
আন্তর্জাতিক রাজনীতিতে একটি দেশের ‘বিশ্বাসযোগ্যতা’ বা ক্রেডিবিলিটি বলতে বোঝায় তার সামরিক সক্ষমতা এবং চরম মূল্য দিয়েও তা ব্যবহারের মানসিক দৃঢ়তা।

পুরনো মিত্রদের আবার কেন কাছে চায় বিএনপি?
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় রাজপথে বিএনপির সঙ্গে যে দলগুলো ছিল, এখন তাদের অনেকেই নিজেদের রাজনৈতিকভাবে ‘উপেক্ষিত’ মনে করছে।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

সরকার শান্ত ও স্থিরভাবে চলমান সহিংসতা সামাল দিচ্ছে: রিজভী
দেশের বিভিন্ন স্থানে চলা সহিংসতা সরকার শান্ত ও স্থিরভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এসময় সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসাও করেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন

২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য
নতুন এসএমই নীতির মাধ্যমে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

আসিয়ানের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলল মিয়ানমারের সেনাসমর্থিত সরকার
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তে দেশটির নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি বলে তারা মনে করে।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ

স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সংকটের মুখোমুখি করছে: গোলাম পরওয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতির সামনে সংকটকে মুখোমুখি করে দিচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় চলে এসেছে।

ববি ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ট্রাম্প-পুতিন-সি চিন পিংয়ের বৈঠক: বদলে যাচ্ছে কি বিশ্ব রাজনীতির হিসাব?
ট্রাম্প, পুতিন ও সি চিন পিংয়ের ত্রিপক্ষীয় বৈঠককে শুধু তিন নেতার কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে দেখলে এর গুরুত্ব বোঝা যাবে না। এটি বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, যুদ্ধ এবং ভবিষ্যৎ বিশ্বব্যবস্থার সঙ্গে যুক্ত। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চীনের শেনঝেনে তিন পরাশক্তির মধ্যে

‘সরকারকে বিপদে ফেলার জন্য এসব করা হচ্ছে’
আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগপন্থী আইনজীবীকে ধরে থানায় সোপর্দ করেছেন যুবদলের এক নেতা। দেশের বিচারব্যবস্থা আসলে কী অবস্থায় আছে? মানুষের আস্থা কি ফিরছে? ডিসেম্বরকে সামনে রেখে দেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তাতে কি নতুন করে সংকটে পড়তে পারে দেশ? শেখ হাসিনার ফেরার চেষ্টা হিসেবে পাসপ

গোপালগঞ্জ হয়ে ঢাকার দিকে বাস চলাচল আবার শুরু
খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাসহ অন্যান্য জেলায় বাস চলাচল ফের শুরু হয়েছে। গত বুধবার থেকে নিরাপত্তা শঙ্কায় এই রুটে বাস চলাচল কার্যত বন্ধ ছিল।

উন্নয়ন বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে: অর্থমন্ত্রী
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিয়ে কী বলেছিলেন চরমোনাই পীর? ইসলামী আন্দোলনের ব্যাখ্যা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন ও অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নওয়াজ হতে রাজি নন ইমরান খান
পাকিস্তানের রাজনীতিতে বর্তমানে এক চরম উত্তাল ও অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা, কারাগারের ভেতর তার ওপর চলা কড়াকড়ি এবং সরকারের সাথে তার তীব্র দ্বন্দ্ব গোটা দেশকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন।

‘সরকারী কর্মকর্তারা বেতনের বদলে কাজ করছেন উপরির জন্য’
লেখক ও গবেষক গোলাম মুরশিদের ‘কতো টাকা চাই’ প্রবন্ধটি ‘নারী ধর্ম ইত্যাদি’ প্রবন্ধগ্রন্থের অন্তর্ভুক্ত। আকারে ছোট এই প্রবন্ধে লেখক সরকারি কর্মকর্তা থেকে শুরু করে দেশের বিভিন্ন পেশাজীবীদের মধ্যে যে নীতিহীনতা ও লোভের বিস্তার–তাই সংক্ষেপে তুলে ধরেছেন।

এই দেশে কার রক্তে কে আগুন লাগায়!
বাংলাদেশে তাই আমরা আমজনতারা সব সময়ই শঙ্কা আর আতঙ্কের মধ্যেই থাকি। আগুন যখন জ্বলে, তখন পুড়ে মরার ভয়ে থাকি। আর যখন আগুন জ্বলেও না, তখনও ভয়ে থাকি এই ভেবে যে—কে জানে কখন আগুন জ্বলে ওঠে!



















