
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে গ্যাস ক্যানিস্টার ছুঁড়ছেন। তেহরানের বাজারের অলিগলি এখন সাধারণ মানুষের ক্ষোভ আর টিয়ার গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন। গত নয় দিন ধরে চলা এই আন্দোলনের মূল কারণ, দ্রুত পতনে থাকা ইরানি মুদ্রার মান এবং আকাশচুম্বী মূল্যস্ফীতি।

ইরানি মুদ্রা রিয়ালের তীব্র দরপতন ও লাগামহীন মুদ্রাস্ফীতিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক সংঘাত ইরানের সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়িয়েছে। এই পরিস্থিতি আরও গভীর হলে নিরাপত্তা ও স্থিতিশীলতায় বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম ৬০ শতাংশ বেশি বেড়েছে। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত সোনার দাম ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।