
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন।

নাগরিক ঐক্যের দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষে থেকে মাহমুদুর রহমান মান্নাকে ঢাকার যে কোনো একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। মান্না বগুড়া থেকেই ভোট করার ইচ্ছা জানান।