
ড. এ. কে. এম. একরামুল হোসেন জানান, দেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে এবং বর্তমানে প্রায় ১১ দশমিক ৪ শতাংশ মানুষ এ রোগের বাহক।

গাজার শহর খান ইউনিসে ৫৪ দম্পতির গণবিবাহ উদযাপিত হলো ২ ডিসেম্বর। যুদ্ধবিধ্বস্ত পরিবেশের মধ্যেও ফিলিস্তিনি সংস্কৃতি ও আনন্দকে পুনরায় জীবন্ত করেছে এই অনুষ্ঠান। পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা মাহের মাজহার বলেছেন, জনগণের সুখ ও হাসি ফিরিয়ে আনার প্রচেষ্টা অটুট থাকবে।