
১৯৯৪ সালের হতাশা পেরিয়ে বিশ্বকাপ হয়ে উঠেছিল বাংলাদেশের অভ্যাস। কিন্তু ২০২৬ সালে প্রথমবার, নিজের সিদ্ধান্তেই সেই মঞ্চে নেই বাংলাদেশ। নিরাপত্তা, রাজনীতি আর আইসিসির ভূমিকা- সব মিলিয়ে এক অস্বস্তিকর বাস্তবতা।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।

হঠাৎ করেই সাকিব আল হাসানকে ফেরানোর উদ্যোগ কেন? আসলেই কি সাকিবকে ফেরানো হবে? সাকিবের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের অবস্থান কী? সেই অবস্থানের কি বদল হয়েছে? সাকিবের ব্যাপারে সরকার কি এখন খানিকটা নরম? বিসিবি সংবাদ সম্মেলন করে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেও সরকারের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দিতে পারেনি।

সাকিবকে ফেরানোর উদ্যোগ বা সিদ্ধান্ত যেহেতু হয়েছে–ই, তাই বিসিবির উচিত, এ ব্যাপারে সব ধোঁয়াশা পরিস্কার করা। সরকারেরও উচিত এ ব্যাপারে কথা বলা, সাকিব ফিরলে তিনি কোনো হেনস্তার শিকার হবেন না—এটা নিশ্চিত করা।

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ না গেলে কী মাশুল গুনতে হবে? ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত কি আবেগপূর্ণ হচ্ছে, নাকি কৌশলগত? এর কী প্রভাব পড়বে বাংলাদেশ ক্রিকেটে? খেলা হবে-এ নাইর ইকবালের সঙ্গে এ বিষয়ে বিশ্লেষণ করেছেন ক্রীড়া সাংবাদিক আতিফ আজম

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। এ ব্যাপারে অনড় অবস্থানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারের অবস্থানও পরিস্কার—কোনোভাবেই ভারতে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো হবে না। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যেও ব্যাপারটি পরিষ্কার।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় ধরনের নাটকীয়তার সৃষ্টি হয়েছে। সূত্রমতে, বাংলাদেশ দলের ভারত খেলা নিয়ে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের সব ধরনের প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে পাকিস্তানও একই পথে হাঁটবে—সরকারি সূত্রের বরাতে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার এমন খবরই দিয়েছে। চ্যানেলটির দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড এ মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বৈঠকগুলোর দিকে নজর রাখছে। এ ব্যাপারে

বিশ্বকাপ কি শেষ পর্যন্ত বয়কটই করবে বাংলাদেশ? আইসিসির প্রতিনিধি দল এসেছে, বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠকের পর অগ্রগতি কতটা? মোস্তাফিজকে নিয়ে যে পরিস্থিতির উদ্ভব, ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশের যে অনড় অবস্থান, এই অচলাবস্থা কি আইসিসির প্রতিনিধি দলের বৈঠকের পর মিটবে?

সব মিলিয়ে দেশের ক্রিকেট এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে, এমনটা অতীতে কখনো হয়নি বলে মনে করেন অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের আপাতত কোনো রাস্তাও দেখা যাচ্ছে না বা বিসিবি সেই রাস্তা খুঁজে বের করতে পারছে না।

বিসিবির গঠনতন্ত্র বলছে, একজন পরিচালক যদি নিজে থেকে সরে না যান, তাহলে তাকে সরানো যাবে না। একজন পরিচালকের পদ শূন্য হয় কয়েকটি ব্যাপারে—তার মৃত্যু হলে, তিনি মানসিক ভারসাম্য হারালে, গুরুতর কোনো অনৈতিক কারণে আর পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে আর নিজে থেকে পদত্যাগ করলে।

দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের খেলোয়াড়েরা মাঠে হাজির হননি। ম্যাচটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বিরূপ মন্তব্যের জন্য ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ক্রিকেটারদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের কাছে চাওয়া হয়েছে মন্তব্যের ব্যাখ্যা

বাংলাদেশ আইসিসিকে আবারও জানিয়ে দিয়েছে ভারতে না যাওয়ার কথা। আইসিসির অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড়। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার অনুরোধ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ আইসিসিকে আবারও জানিয়ে দিয়েছে ভারতে না যাওয়ার কথা। আইসিসির অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড়। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার অনুরোধ করেছে বাংলাদেশ।