
চরচার নিয়মিত আলোচনায় অংশ নেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সমসাময়িক রাজনীতি, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে নতুন দল গঠনের সবশেষ অবস্থা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টির অংশ নেওয়াসহ, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জাতীয় পার্টি ক্ষমতায় ছিল প্রায় চার বছর। এরপর থেকেই জাতীয় পার্টি মানেই দ্বন্দ্ব আর কোন্দল। দল ভেঙেছে সাতবার। ভাঙা–গড়ার খেলায় জাতীয় পার্টির সঙ্গে পেরে ওঠার মতো কেউ–ই নেই বাংলাদেশের রাজনীতিতে