
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া’র এক খবরে জানা গেছে, অনীক দত্ত আজ গড়িয়াহাটের এক ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এই দুর্ঘটনার পর দ্রুত তাকে ঢাকুরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু হয়।

শুরু হয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এবার কোন সিনেমাগুলো এগিয়ে আছে পুরস্কারের দৌড়ে? পাওয়েল পাভলিকভস্কি, রিউসুকে হামাগুচি, হিরোকাজু কোরে-এদা, আসগর ফরহাদি থেকে শুরু করে স্টিভেন সোডারবার্গ—কোন নির্মাতারা আলোচনার কেন্দ্র?

মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র নির্মাতা জহির রায়হান ১৯৭২ সালের ৩০ জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হন। মিরপুরে সেনা অভিযানের সময় তার নিহত হওয়ার শক্ত প্রমাণ মিললেও মরদেহ কখনো পাওয়া যায়নি। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে জহির রায়হান আজও এক অসমাপ্ত অধ্যায়।

রাশিয়ার অ্যানিমেশন শিল্প বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই আশার আলো ছড়াচ্ছে রাশিয়ার কিংবদন্তি অ্যানিমেটর কনস্টানতিন ব্রনজিত অস্কার মনোনয়ন। কারণ তার পরিচালিত চলচ্চিত্র এ বছর সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে।

কিংবদন্তি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচকককে বলা হয় ‘সাসপেন্সের গুরু’। তার এই পরিচিতির পেছনে প্রধান ভূমিকা পালন করেছিল তার অল-টাইম-ক্ল্যাসিক—‘সাইকো’ সিনেমা। যদিও হিচকক নিজে কখনো এই সিনেমাকে সিরিয়াসলি নেননি। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বসিনেমার ইতিহাসে ‘সাইকো’ একটি বৈপ্লবিক ঘটনা।