
ক্যারিবিয়ান সাগরে আমেরিকান সামরিক বাহিনী একটি নৌকায় হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে আমেরিকার চালানো হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন।

পুয়ের্তো রিকোর আরোয়ো উপকূলে মার্কিন সামরিক বাহিনীর কর্মী ও সরঞ্জাম অবতরণ করেছে। নৌবাহিনীর ল্যান্ডিং ক্রাফটে করে আনা যান ও সরঞ্জাম সকালে এল ফারো সমুদ্র সৈকতে নামানো হয়। তবে এ অভিযানের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।