ঋণ

স্মার্ট কৃষি ও কৃষি যন্ত্রপাতিতে বিশেষ ঋণ দেবে ব্যাংক
পরিবেশবান্ধব কৃষি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কম রাজস্ব ও বাড়তি আর্থিক চাপে উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে: বিশ্বব্যাংক
তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না দেশের অর্থনীতি। কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমশক্তির বাইরে রয়েছে। অন্যদিকে, দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করে।

যদি ব্যাংক ডোবে, আপনার টাকার কি হবে?
বাংলাদেশের ব্যাংকে টাকা রাখা কি এখনো নিরাপদ? দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ, তারল্যসংকট ও আর্থিক দুর্বলতা নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন আমানতকারীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হচ্ছে, ব্যাংক বন্ধ হয়ে গেলে বা দেউলিয়া হলে তাদের জমানো টাকার কী হবে?

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা ছাড়িয়েছে, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে খেলাপি ঋণের হার ৭ দশমিক ৬৪ শতাংশ থাকলেও ২০২৬ সালের সেপ্টেম্বরে তা বেড়ে চার গুণের বেশি হয়েছে।

ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে: অর্থমন্ত্রী
ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ব্যাংক শুধু বড়দের ঋণ দিতে চায়, ছোটরা যাবে কোথায়?
“চাকরির পাশাপাশি নিজের একটা খামার গড়ে তুলতে চেয়েছিলাম। এতে বাড়তি কিছু আয় হতো, পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোরও সুযোগ তৈরি হতো। কিন্তু ঋণের জন্য কয়েকটি ব্যাংকে ঘুরেও কোনো সহায়তা পাইনি।” হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন গাজীপুরের রিয়াদ হোসেন।

জামানত ছাড়াই ঋণ দেবে ব্যাংক, নারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার
জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিতে ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণ বিতরণে প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবে ব্যাংকগুলো।

ব্যাংক মালিকের ভুলের মাশুল কি সাধারণ আমানতকারীরা দেবে?
ব্যাংকের মালিক বা পরিচালকেরা ভুল সিদ্ধান্ত নিলে, অনিয়ম করে ঋণ দিলে কিংবা নিজেদের স্বার্থে ব্যাংকের টাকা ব্যবহার করলে সেই ক্ষতির বোঝা শেষ পর্যন্ত কার ওপর পড়ে? ব্যাংকের মালিক, শেয়ারহোল্ডার, নাকি সাধারণ আমানতকারী? রিলেটেড পার্টি লেন্ডিং কী, বড় অঙ্কের ঋণ কীভাবে ব্যাংককে ঝুঁকিতে ফেলে এবং খেলাপি ঋণের কারণ

বিনা জামানতে ঋণ পাবেন শিক্ষার্থীরাও
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।

সিটি গ্রুপের মতো বিশেষ সুবিধা আর কাদের দিয়েছিল বাংলাদেশ ব্যাংক?
সিটি গ্রুপ ঋণখেলাপি হওয়া স্বত্ত্বেও তাদের নতুন করে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে দেশের কেন্দ্রীয় ব্যাংক গত ৪ নভেম্বর একটি প্রজ্ঞাপনও জারি করেছে।

কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে পিকেএসএফের ২৫০০ কোটি টাকা বিতরণ
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে দুই হাজার ৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিকেএসএফ।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া কেন ক্ষমতাচ্যুত হলেন
পেনিয়ার পতন ঘটেছে অবিশ্বাস্য দ্রুততায়। অক্টোবরের শেষ দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করে প্রশংসিত মিত্র হিসেবে পরিচিতি পাওয়া পেনিয়া এখন নিজের বাড়িতেই বন্দী।

‘জাপানের কাছে সহজ শর্তের ঋণ নয়, বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় বাংলাদেশ’
জাপানের কাছে বাংলাদেশ এখন আর সহজ শর্তের ঋণ নিতে চায় না। বরং পারস্পরিক বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় সরকার এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য জানাচ্ছে, বাজেটের আওতাধীন দৈনন্দিন ব্যয় মেটাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজর ২৪৫ কোটি টাকা। একই ধারাবাহিকতায় নভেম্বরের গোড়াতে সরকারি কর্মচারীদেরকে নতুন বেতন স্কেলে অক্টোবর মাসের বেতন

সরকারি সিকিউরিটিজে ঝুঁকছে ব্যাংকগুলো, শঙ্কা কোথায়?
সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বাড়াচ্ছে দেশের ব্যাংকগুলো। খেলাপি ঋণের ঝুঁকি এবং বেসরকারি খাতে ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলোর কাছে এসব সিকিউরিটিজ ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছে। এতে তুলনামূলক নিরাপদ আয়ের সুযোগ তৈরি হলেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনী

লুলার সামনে কোন পাঁচ চ্যালেঞ্জ
টানা চার মেয়াদের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা। কিন্তু, চতুর্থ মেয়াদে লুলার সরকারের সামনে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করেছে।

বিশ্বের সব মানুষের ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, বাড়ছে সুদের চাপ
বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। মাথাপিছু হিসাবে এই অঙ্ক প্রায় ৪৪ হাজার ডলার। সরকারি ঋণ ও সুদের ব্যয় বাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও পেনশনের মতো খাতে তৈরি হচ্ছে চাপ। বিশ্বের ঋণসংকট কীভাবে সরকার থেকে সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলছে, থাকছে এই বিশ্লেষণে।

পৃথিবীর প্রতিটি মানুষের দেনার পরিমাণ ৫৪ লাখ ১২ হাজার টাকা!
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যা ৮৩২ কোটি। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ) বলছে, ২০২৬ সালের প্রথম ভাগ শেষে পৃথিবীতে সব দেশ, কোম্পানি আর পরিবারের মিলিত ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলারের বেশি!

দেশের সাধারণ মানুষ বিপাকে: আয় কম, সঞ্চয় নাই, চাকরিতেও শান্তি নাই
মাসে আয় ৩২,৬৮৫ টাকা, খরচ ৩২,৬১৫ টাকা—সবশেষে সঞ্চয় মাত্র ৭০ টাকা! বাংলাদেশের অনেক পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা এখন বড় প্রশ্ন। হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো কিংবা জরুরি খরচ এলে কীভাবে সামলাবে তারা?








