
কারওয়ান বাজারের এক মসলা বিক্রেতা বলেন, “ডলার রেট বাড়া আর আমদানির খরচ বেশি হওয়ায় মসলার দাম কমানো যাচ্ছে না। রমজানে চাহিদা বাড়লে চাপটা আরও বোঝা যায়।”

২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি ২ হাজার ৬৮৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভরি প্রতি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।