
আমান মুক্তি পেয়েছিল এমন এক সময়ে, যখন বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ চরমে। কোল্ড ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতার মধ্যে সিনেমাটি মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা বিশ্ব মোড়লদের কাছে পৌঁছে দিতে চেয়েছিল।

আধুনিক যুদ্ধের একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে আক্রমণাত্মক ড্রোন, অন্যদিকে সেগুলো ঠেকানোর প্রযুক্তি। এই দুইয়ের মধ্যকার প্রতিযোগিতাই আগামী দিনের যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। যে দেশ দ্রুত, সস্তা এবং কার্যকর সমাধান দিতে পারবে, তারাই কৌশলগত সুবিধা পাবে।

রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত সজল ওরফে ‘অটো সজল’সহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

যুদ্ধের কারণে তেহরানের আনুমানিক ক্ষতি হয়েছে ৩৪৭ বিলিয়ন ডলার এবং জাতিসংঘ পূর্বাভাস দিয়েছে যে চলতি বছরে দেশটির অর্থনীতি ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হতে পারে। কিন্তু এত কিছুর পরও কেন ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি? কীভাবে তারা এখনো তাদের সৈন্যদের অস্ত্র জোগাচ্ছে এবং নাগরিকদের ভরণপোষণ করছে?

ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। গত বছর যেখানে ভারতের মোট পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল ১৮০টি, তা এবার বেড়ে দাঁড়িয়েছে ১৯০টিতে। এই ১৯০টি অস্ত্রের মধ্যে ১২টি সরাসরি মোতায়েন করা হলেও বাকি ১৭৮টি ওয়ারহেড এখনও কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে।

চীনা এই নেতা ২০১৯ সালের পর থেকে আর পিয়ংইয়ং সফরে যাননি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের বিদেশ সফর একেবারেই কমিয়ে এনেছেন। আজকাল সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মতো বিশ্ব নেতারাই তার সাথে দেখা করতে বেইজিংয়ে আসেন।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার সামরিক বাহিনীর কমান্ডারদের সাথে এক হাই-ভোল্টেজ বৈঠকে বসে দক্ষিণ কোরিয়া সীমান্তে যুদ্ধপ্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। আধুনিক যুদ্ধের সাথে তাল মিলিয়ে সৈন্যদের কঠোর বাস্তবসম্মত সামরিক মহড়া এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি।

আমেরিকা ও বাংলাদেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশ ও আমেরিকা কৌশলগত প্রতিরক্ষা চুক্তি নিয়ে কাজ করছে। বলা হচ্ছে, এমন চুক্তিতে বাংলাদেশের বন্দর ও বিমানঘাঁটি অবকাঠামোতে মার্কিন বাহিনীর প্রবেশের সুযোগ থাকতে পারে।

নজরুল ইসলাম বলেন, “জাহিদুল ইসলাম তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। র্যাব, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।”

পারমাণবিক সক্ষমতা ও সামরিক শক্তিতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) সফলভাবে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে।

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

আমেরিকার যে ‘প্রিসিশন-স্ট্রাইক এক্সক্লুসিভিটি’ বা নিখুঁত আক্রমণের একচেটিয়া ক্ষমতা ছিল, তা বড় ধরনের হুমকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর কেবল বোমার শব্দ নয়, বরং প্রযুক্তির এক নীরব লড়াই শুরু হয়েছে। যার ফলশ্রুতিতে আগামী দিনে ওয়াশিংটনের সমর পরিকল্পনা সম্পূর্ণ ঢেলে সাজাতে হতে পারে।

নিকো ল্যাঞ্জের মতে, ইরান যুদ্ধের ফলে মার্কিন অস্ত্রাগার কমে যাওয়া ইউরোপের জন্য বড় দ্বিধা তৈরি করেছে। কারণ ইউরোপের পুনরস্ত্রীকরণ এখনও ধীর গতির এবং তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামের জন্য আমেরিকার ওপর নির্ভরশীল।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে, যা অস্ত্রের চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের ওপর বেশি নির্ভরশীল।মস্কো দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও ঝুঁকি কমানোর লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে এবং একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক সমাধানের বিরোধিতা করছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে, যা অস্ত্রের চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের ওপর বেশি নির্ভরশীল।মস্কো দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও ঝুঁকি কমানোর লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে এবং একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক সমাধানের বিরোধিতা করছে।