
ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। সেটা জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে।”
অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, “অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক বিবেচনায় তারা লাইসেন্স পেয়েছে, সেগুলো বাতিল করা হবে। সেই লাইসেন্সের অধীনে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করা হবে অ্যামুনিশনসহ। আজই সার্কুলার ইস্যু করব। অবৈধ লাইসেন্সের পাশাপাশি বৈধর মধ্যেও প্রায় ১০ হাজারের বেশি অস্ত্র জমা দেওয়া হয়নি। আইনানুগভাবে এগুলো অবৈধ হয়ে গেছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে।”
পাসপোর্ট অফিসের ভোগান্তি বিষয়ে তিনি বলেন, “ই-পাসপোর্ট হওয়ায় কিছুটা কমলেও এখনো ভোগান্তি রয়েছে। সবাই অনলাইনে আবেদনে অভ্যস্ত না। তাদের সহায়তা করে এমন কিছু লোক এবং পাসপোর্ট অফসেরও কারও কারও যোগসাজশে ভোগান্তি হয়। সেটা নিরসনে আলোচনা করে একটা পন্থা নিয়েছি। পরীক্ষা করে দেখতে পারি, ভবিষ্যতে সারা দেশে এটি চালু করলে সুবিধা পাওয়া যেতে পারে।”

ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

রামেকে কর্মবিরতি স্থগিত, ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরবেন শুক্রবার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকেই তারা কাজে যোগ দেবেন। আজ শুক্রবার রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য জানান।

কক্সবাজারে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৪
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতের সাগর বিলাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।