অভিযোগ

নার্সিং শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরিশালের ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল এবং তার ওপর হামলার অভিযোগ তুলে সংহতি সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে ডেকে নিয়ে একটি ওয়ার্কশপের ভেতরে মো. মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীসহ কয়েকজন তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

রাজশাহীর গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ
রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের অভিযোগ, গ্রেপ্তার তৌকির কারাগারে
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের ২৪২টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যা, ভাড়া নিয়ে বিরোধের অভিযোগ
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলায় ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

৪ দিন আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
নড়াইল সদর উপজেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে চার দিন ধরে বিভিন্ন স্থানে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বার্তা সংস্থা ইউএনবির।

মানহানির অভিযোগে এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিচারক।

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তারের পর উজিরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের এক যুগ্ম আহ্বায়ককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

রাসেল ব্র্যান্ডের আচরণ: নতুন করে কেন প্রশ্নের মুখে গণমাধ্যম?
৫১ বছর বয়সী ব্র্যান্ডকে বৃহস্পতিবার একাধিক নারীর বিরুদ্ধে সংঘটিত ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে বরিশালের উজিরপুরে বায়েজিদ মিঠু নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে মারধর করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ না ছড়ানোর আহ্বান ডিএমপির
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি এ অনুরোধ জানায় ডিএমপি।

অভিসংশনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া
দুর্নীতির অভিযোগ ও আর্থিক সংকটের জেরে অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। পরে তাকে গ্রেপ্তার করে গৃহবন্দী রাখা হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

ঢামেক হাসপাতালে হঠাৎ দুদক চেয়ারম্যান, শুনলেন রোগীদের অভিযোগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা হাসপাতালের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন এবং সাধারণ রোগীদের নানাবিধ অভিযোগ ও ভোগান্তির কথা শোনেন।

নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
মঙ্গলবারের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব নেতৃত্বাধীন দলগুলো ভোট ‘চুরি’ করেছে এবং এ কাজে কাতারের কাছ থেকে অর্থায়ন নিয়েছে বলে অভিযোগ করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।

উপনির্বাচনে অনিয়মের অভিযোগ পরওয়ারের, ব্যালট পেপারে আগাম সিল দেওয়ার দাবি
তিনি বলেন, একটি উপনির্বাচনে অনিয়মের অভিযোগের সুরাহা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।

নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা, পেছাল অভিযোগ গঠন শুনানির তারিখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে আবার মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা করেন সানায়া চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন সানায়া চৌধুরীর আইনজীবী শুভ্র সিনহা রায়।

ফ্যাসিস্টের সঙ্গে নাকি আমরা হাত মেলাচ্ছি, নাউজুবিল্লাহ: জামায়াত আমির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ‘যোগসাজশ’ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারি দলের নতুন নতুন বয়ান বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন বলেছেন, ‘‘তারা নতুন নতুন বয়ান তৈরি করছে। আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলাচ্ছি। নাউজুবিল্লাহ।”

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
ওসির বক্তব্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি সোহেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচখালের কাছে অটোরিকশাটি ফেলে রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে আটকের মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।








