
‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কারবিমুখতা’ শীর্ষক পর্যবেক্ষণ উপস্থাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসময় ৮টি বিষয়ে অধ্যাদেশ নিয়ে বিস্তারিত তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

নির্বাচনী গুজবে এআইয়ের ব্যবহার সামলাবে কে? প্রচারে এআই না আসল–কে খুঁজবে, কীভাবে বোঝা যাবে? এআই ডিটেকশন ঠিকমতো কাজ করে কি? এআই ডিটেক্টর কতটা নির্ভরযোগ্য? নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হয়ে গেছে। প্রচারের হাত ধরে আছে প্রতিপক্ষকে ঘায়েলে অপপ্রচারও।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবশিষ্ট থাকা অস্ত্র উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘’সরকার এ বিষয়ে ব্যর্থ নয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের বাইরে কোনো ভারী অস্ত্র নেই।‘’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ট্রাম্পের নতুন হুমকি ঘিরে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্ট রামাফোসা অভিযোগটি ভ্রান্ত তথ্যের অপপ্রচারের ফল বলে প্রত্যাখ্যান করেছেন।

তারেক রহমান জানান, ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। দল যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, তার পক্ষেই সকল নেতা–কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।