
পৃথিবীতে ফিরে আসার পর বিজ্ঞানীরা এখন এই ইঁদুরদের আচরণগত, শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক ডেটা বিশ্লেষণ করবেন। একই সময়ে, আরেক দল ইঁদুরকে পৃথিবীতে একইরকম পরিবেশে রাখা হয়েছিল। উভয় গ্রুপের ডেটা মিলিয়ে দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হবেন ঠিক কোন কোন কারণে মহাকাশে পরিবর্তন হচ্ছে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুলেও পাক ধরে। তবে অনেকের কম বয়সেও চুল পাকতে দেখা যায়। মূলত ফলিকলের রঞ্জক কোষের কারণে চুলের নির্দিষ্ট রঙ (কালো, বাদামি, লালচে, সোনালি ইত্যাদি) হয়। সেই কোষ মারা গেলে চুলের রঙ ধূসর বা সাদা হয়ে যায়।

বিভিন্ন ধরনের ট্যাবলেটের মাঝে আমরা প্রায়ই আড়াআড়ি একটি দাগ দেখতে পাই। কখনো কি ভেবে দেখেছেন, কেন এই দাগটি দেওয়া হয়?