Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫৯
বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

বাহরাইনের রাজধানী মানামায় আরব ওপেন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Language Martyr's Day 2

দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতিসংঘের কার্যালয় ও আরব ওপেন ইউনিভার্সিটির সহযোগিতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Language Martyr's Day 3

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ারের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ব্যক্তিবর্গ, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুল এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণকারী বাহরাইনের বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ।

Language Martyr's Day 4

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কিং হামাদ গ্লোবাল সেন্টার ফর পিসফুল কো-এক্সিস্টেন্সের নির্বাহী পরিচালক মিস মুনীরা নাওফল আল-দোসেরী। বিশেষ অতিথি ছিলেন আরব ওপেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. নাজমা ত্বাকী ও বাহরাইনে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি খালিদ আল-মিকওয়াদ।

Language Martyr's Day 5

সাংস্কৃতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিসের ডাইরেক্টর জেনারেল মিস ফারাহ মোহাম্মদ মাততার, ডাইরেক্টর অব কালচার মিস হুদা সাইদ আব্দুল গাফফার এবং বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান

Language Martyr's Day 6

অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের অ্যাক্টিং চিফ অ্যাম্বাসেডর মোহাম্মদ রাশেদ আল সুয়াইদি, চিফ অব অর্গানাইজেশন হাতেম আব্দুলহামিদ হাতেম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) চিফ মিস আয়শাত এহমা শারীফ ও বাহরাইনের খ্যাতিমান শিল্পী সাইয়্যেদ আব্বাস আল-মিসাওয়ী।

Language Martyr's Day 7

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং ইউনেসকো কর্তৃক প্রেরিত একটি ভিডিও বার্তা ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার তার স্বাগত বক্তব্যে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী সকল শহিদদের অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

Language Martyr's Day 8

তিনি বলেন, বাঙালিই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়ে পৃথিবীতে এক নজিরবিহীন ইতিহাসের জন্ম দিয়েছেন। এ ছাড়া, তিনি তার আলোচনায় এই শহিদ দিবস কীভাবে বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় তা সকলের উদ্দেশ্যে তুলে ধরেন এবং সকলের মাতৃভাষা সংরক্ষণের ওপর জোর দেন। বিদেশের মাটিতে অবস্থান করেও মাতৃভাষার চর্চা ও গুরুত্ব যেন বিদ্যমান থাকে সে মর্মে নতুন প্রজন্মকে উৎসাহিত করেন।

Language Martyr's Day 9

অনুষ্ঠানে একটি চমকপ্রদ পরিবেশন ছিল বিভিন্ন দেশের রাষ্টদূত কর্তৃক তাদের স্ব-স্ব ভাষায় কবিতা আবৃতি। উপস্থিত সকলে ভিন্নধর্মী এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বকে আনন্দচিত্তে উপভোগ করেন।

Language Martyr's Day 10

বাহরাইনস্থ ১৩টি দেশের রাষ্ট্রদূতগণ ও অন্য কূটনৈতিক ব্যক্তিবর্গ তাদের মাতৃভাষায় কবিতা আবৃতি করেন। যেসব দেশের রাষ্ট্রদূতগণ কবিতা আবৃতি করেন সেসব দেশ হলো চীন, মিসর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, লেবানন, মালেয়শিয়া, নেপাল, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, রাশিয়া ও বাংলাদেশ।

Language Martyr's Day 11

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া, রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার অনুষ্ঠানে আগত অনেক বিদেশি অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Language Martyr's Day 13

অনুষ্ঠানের শেষ পর্বে রাষ্ট্রদূত সকল অতিথিদেরকে সাথে নিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বাহরাইনস্থ প্রায় ১১টি স্কুলের ৭২টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।

Language Martyr's Day 12

পরিশেষে রাষ্ট্রদূত কর্তৃক অনুষ্ঠানে আগত সকল অতিথি, বিপুলসংখ্যক দর্শনার্থী, বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিষয়: রাষ্ট্রদূতবাংলাদেশি কমিউনিটিশহিদ দিবসবাংলাদেশ দূতাবাসমানামাবাহরাইনআন্তর্জাতিক-মাতৃভাষা-দিবস
সর্বশেষ
  • ১

    ‘মোদির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে’

  • ২

    তারেক রহমান দিল্লি গেলে বাংলাদেশের পক্ষে কথা বলতে পারতেন

  • ৩

    পেইড ফুডভ্লগার তো টাকা পাচ্ছে, অডিয়েন্সকে কী দিচ্ছে?

  • ৪

    ‘পথ ভুলে’ ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় ৫ বাংলাদেশি আটক, পতাকা বৈঠকেও সমাধান মেলেনি

  • ৫

    ৯/১১–পৃথিবীর ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।