Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

প্রবাসী অধিকার আদায়ে বৈষম‍্যবিরোধী প্রবাসী আন্দোলনের যাত্রা শুরু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৩
প্রবাসী অধিকার আদায়ে বৈষম‍্যবিরোধী প্রবাসী আন্দোলনের যাত্রা শুরু

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী প্রবাসী আন্দোলন। সারা বিশ্বের প্রবাসীদের অধিকার আদায়ে ও স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয়ে জুলাই-আগস্ট আন্দোলনের সময় লন্ডনে যাত্রা শুরু করে সংগঠনটি। জুলাই-আগস্ট বিপ্লবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্পৃক্ত থাকা শিক্ষার্থী ও সাধারণ প্রবাসীদের বিপ্লবপরবর্তী ঐক‍্যবদ্ধ রাখতে সংগঠিত হয় বৈষম্যবিরোধী প্রবাসী আন্দোলন।

Advertisement
Advertisement
Advertisement

এই সংগঠনের উদ্যোগে ‘প্রবাসীদের স্মৃতিতে জুলাই-আগস্ট বিপ্লবের দিনগুলো’—জুলাই-আগস্ট বিপ্লবে প্রবাস থেকে অবদান রাখা ছাত্র–জনতার একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ‍্যায় লন্ডনের হোয়াইট‍্যাপেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যোগ দেন।

মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার বিদায় নিলেও নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো পূরণ হয়নি। প্রবাসীরা দেশের আন্দোলনে যেভাবে সম্পৃক্ত ছিলেন, সামনের সময়ে একইভাবে দেশ গড়ার কাজেও তাঁরা অবদান রাখবেন। প্রবাসীরা সব ক্ষেত্রে অবদান রাখলেও দেশে নানাভাবে বৈষম্যের শিকার হন। সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে প্রবাসীদের প্রবাসী হিসেবে নয়, বরং দেশের নাগরিক হিসেবে প্রকৃত মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনটির মূল উদ্দেশ‍্য প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা দেশে এবং প্রবাসে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে থাকেন। তারা ইউরোপ, আমেরিকার মতো উন্নত বিশ্বের দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের চেয়ে বেশি বঞ্চনার শিকার হন। তাই উন্নত বিশ্বের দেশগুলো থেকে সেসব প্রবাসীর অধিকার আদায়ে সোচ্চার থাকবে সংগঠনটি।

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সংগ্রাম, দেশে বিভিন্ন প্রকার দালাল চক্র বিদেশে পাঠানোর নাম করে প্রবাসীদের অর্থ আত্মসাৎসহ তাদের কাছ থেকে ভিসা বাবদ বিপুল অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে থাকে, যাতে নিঃস্ব হয়ে পড়ে একেকটি প্রবাসী পরিবার। তাই এ ধরনের প্রতারণা বন্ধে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান সংগঠনটির।

এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন করে প্রবাসীদের জন‍্য বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখা, প্রবাসী অধিকার নিশ্চিত করতে সংরক্ষিত আসনে প্রবাসী এমপি নির্বাচিত করার বিধান রাখার দাবি সংগঠনটির, যারা প্রবাসীদের স্বার্থ রক্ষায় কথা বলতে পারবেন।

আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থী ও পেশাজীবীরা বলেন, প্রবাসীরা কষ্টার্জিত অর্থ রেমিট্যান্স হিসেবে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন, কিন্তু সেই প্রবাসীরাই ছুটিতে দেশে গেলে নানা ধরনের হয়রানির স্বীকার হতে হয়। প্রত্যেক প্রবাসীকে বিমানবন্দরে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে, সম্ভব হলে বিমানবন্দরে আগমন ও বহির্গমনে প্রবাসীদের জন্য ভিআইপি সুবিধা নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি স্তরে প্রবাসী অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী হিসেবে নয়, বরং দেশের নাগরিক হিসেবে প্রকৃত মর্যাদা নিশ্চিত করা।

বৈষম‍্যবিরোধী প্রবাসী আন্দোলন থেকে প্রবাসীদের ১২ দফা সংস্কার প্রস্তাব।

  • বিমানবন্দরে হয়রানি বন্ধ ও প্রবাসীদের দেশে আগমন ও বহির্গমনে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে।
  • বাংলাদেশ বিমানের দূর্নীতি বন্ধ করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে প্রবাসীদের জন্য বিমানে টিকিটের মূল্য কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে হবে।
  • বিদেশে মৃত্যুবরণ করা অস্বচ্ছল প্রবাসীদের মরদেহ সরকারি উদ্যোগে বিনা খরচে দেশে নেওয়ার ব্যবস্থা করা।
  • সিন্ডিকেট ভেঙে অভিবাসন ব্যয় কমানো। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যারা ভিসার দালালি করে মানুষ প্রতারিত করছেন, কমিশন গঠন করে তাদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা।
  • প্রবাসীর পরিবার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসী নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগ ও জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ।
  • দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড পাওয়া সহজীকরণ এবং প্রবাস থেকে ভোটদানের সুযোগ। এ ছাড়া, পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা।
  • দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন করে প্রবাসীদের জন‍্য বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখা। প্রবাসী অধিকার নিশ্চিত করতে সংরক্ষিত আসনে প্রবাসী এমপি, যাঁরা প্রবাসীদের স্বার্থে কথা বলতে পারবে।
  • দূতাবাসগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রবাসীদের জন্য সমান অধিকার নিশ্চিত করা। প্রবাস থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানোর সরাসরি ব্যবস্থা।
  • মধ্যপ্রাচ্যে কর্মরত কর্মীরা অবসরে নিয়ে দেশে ফেরত গেলে তাদেরকে পেনশন–সুবিধার আওতায় নিয়ে আসা। প্রবাস থেকে দূতাবাসের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি প্রদানের মতো কাজগুলো সহজ করা।
  • প্রবাসফেরত কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং উদ্যোক্তা হতে চাইলে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত পর্যাপ্ত ঋণসুবিধা দিতে হবে। দালালদের দ্বারা প্রতারণার শিকার প্রবাসী কর্মীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
  • বিদেশে বৈধ কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে সরকারের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা।

এ ছাড়া, জন্মভূমি সফরকালে প্রবাসীদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। যেকোনো বিপদে সার্বক্ষণিক প্রবাসী সহায়তা ডেস্ক।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে সেবাপ্রাপ্তি সহজীকরণ ও হয়রানি বন্ধ করা। প্রবাসযাত্রার পূর্বে বিভিন্ন প্রশিক্ষণের নামে অর্থ আদায় ও হয়রানি বন্ধ করা।

বিশ্বের প্রায় ৪০টির বেশি দেশ থেকে সমন্বয়কেরা সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যে জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, আমেরিকা, কানাডা, ইতালি, চেক রিপাবলিক, স্পেন, নেদারল্যান্ডস, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, তুর্কিয়ে, গ্রিস, পোল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, মাল্টা, রোমানিয়া, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, জাপান, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, ঘানা অন‍্যতম।

প্রকৌশলী রাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব খান শূর, অনলাইন অ্যাক্টিভিস্ট রুপম রাজ্জাক, তরুণ আইনজীবী আব্দুল্লাহ আল নোমান।

এ ছাড়া, মতবিনিময় সভায় ‘প্রবাসীদের স্মৃতিতে জুলাই-আগস্ট বিপ্লবের দিনগুলো’ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন যুক্তরাজ্যপ্রবাসী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।

বিষয়: লন্ডনযুক্তরাজ্যপ্রবাসীদের অধিকারবৈষম্যবিরোধী প্রবাসী আন্দোলনমতবিনিময়বৈষম্যের শিকারপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    বিইউবিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

  • ২

    পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

  • ৩

    স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি

  • ৪

    আসিফ নজরুলের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

  • ৫

    কেন বহু মার্কিন ভোটার দুই রাজনৈতিক দলকেই ঘৃণা করে

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।