Advertisement Banner

হাজীদের বিমানভাড়া আরও কমানো হব: প্রতিমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাজীদের বিমানভাড়া আরও কমানো হব: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ফাইল ছবি

আগামীতে হাজীদের বিমানের ভাড়া আরও কমিয়ে হজকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা সরকার করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

খাবারের দাম ও মান নিয়ে হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সোমবার হজক্যাম্পে থাকা ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, অভিযোগ পেয়েই দু-দফা কমানো হয়েছে খাবারের দাম। নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যকর উপায়ে খাবার পরিবেশন।

এসময় ছোটখাটো ভূলত্রুটির জন্য দুঃখপ্রকাশ করেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, ফ্লাইট ও খাবারের দাম কমানো, হাজিদের পর্যাপ্ত বসার ব্যবস্থা, কুলিং সিস্টেমসহ আগামীতে হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো হবে।

সম্পর্কিত