চরচা প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়।
বিশেষ এই সভা শেষে আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন।
রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এই বৈঠকের আগে সকালে সংসদে পৌঁছান অর্থমন্ত্রী।
আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।