চরচা ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং মেটলাইফ বাংলাদেশ যৌথভাবে ‘ব্যাঙ্কঅ্যাসুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক অফ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহককেন্দ্রিক বীমা সেবা প্রদানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইবিএলের শীর্ষ পারফর্মারদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়।
ইবিএল এবং মেটলাইফের এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় বীমা সুবিধা পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে ইবিএলের সেই সকল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়, যারা গত বছরে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বীমা পণ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে ইবিএল গ্রাহকদের সামগ্রিক আর্থিক সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেটলাইফের সাথে আমাদের এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারছেন।”
মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ এই সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ ইবিএলের সাথে আমাদের সফল ব্যাঙ্ক অ্যাসুরেন্স যাত্রাকে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। ইবিএলের দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবা গ্রহণ করতে পারছেন, যা তাদের আর্থিক সুরক্ষা ও সমৃদ্ধিতে সহায়ক হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, ইভিপি শারমিন আতিক, মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাফর সাদেক চৌধুরী, ডিরেক্টর ও হেড অফ ব্যাঙ্ক অ্যাসুরেন্স সাবরিনা আরিফিন।