চরচা প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধনে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
সম্প্রতি ইসলামী ব্যাংকে যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরোধিতায় আজ সোমবার সকালে দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যাংকটির গ্রাহক ফোরামের সদস্যরা।
পরে সকাল পৌনে ১০টার দিকে ইসলামী ব্যাংক টওয়ারের সামনে পুলিশের সঙ্গে গ্রাহকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঈদের টানা ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে দায়িত্ব দেওয়া হয়। আন্দোলনকারীরা বলছেন, ‘বিতর্কিত ব্যক্তি’ হিসেবে ব্যাংকে খুরশীদ আলমের প্রবেশ ঠেকাতে তারা অবস্থান নিয়েছেন।