ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
সরওয়ার আলম। ছবি: বাসস

ফের রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব সরওয়ার আলম। তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন‌ সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পরে তাকে সরিয়ে দেয়। এখন নতুন করে আবার তিনি নিয়োগ পেলেন।

বিসিএস ৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ প্রেস সচিব ছিলেন।

সম্পর্কিত