চরচা ডেস্ক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শুক্রবার এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
মৃত ব্যক্তির নাম জাহিদ হোসেন (৩৮)। তিনি উপজেলার রামনগর গ্রামের মসিয়ার রহমানের ছেলে।
মৃতের পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে জাহিদ চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।
স্থানীয়রা জানান, জাহিদের স্ত্রীর পরকীয়ার বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হওয়ার পর তিনি মানসিকভবে ভেঙে পড়েন। এ পরিস্থিতি সইতে না পেরে, শুক্রবার বিকেলে পরিবারের অন্য সদস্যদের অজান্তেই নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বলেন, “নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রীর পরকীয়া সম্পর্ক এবং এর ফলে সৃষ্ট সামাজিক মর্যাদাহানির কারণেই তিনি আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’’
তদন্তের ফলাফল এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হলে সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি অসিত কুমার।