১৮০ আরোহী নিয়ে ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
১৮০ আরোহী নিয়ে ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ
শ্রীলঙ্কার সমুদ্রসীমার কাছে ইরানের যুদ্ধজাহাজ ডুবে গেছে। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার দক্ষিণের সমুদ্রসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এক নাটকীয় ঘটনায় ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ। বিভিন্ন সূত্র বলছে, এটি সম্ভবত পানির নিচ থেকে চালানো কোনো হামলার শিকার হয়েছে। এই হামলায় সাবমেরিন জড়িত থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জরুরি সামুদ্রিক উদ্ধার অভিযান শুরু হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩২ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে বর্তমানে গল ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। শ্রীলঙ্কার বিমান বাহিনী এবং নৌবাহিনীর মুখপাত্ররা একটি সংবাদ সম্মেলন এই তথ্য জানিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সেখানে অতিরিক্ত নিরাপত্তার জন্য এখানে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা উপস্থিত রয়েছেন।

এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী সংসদে দেওয়া এক বিবৃতিতে বলেছিলেন, ওই নৌবাহিনীর ফ্রিগেটে (যুদ্ধজাহাজে) আনুমানিক ১৮০ জন ক্রু সদস্য ছিলেন।

সম্পর্কিত