চরচা ডেস্ক

গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ভাড়া নিয়ে স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে সরকার। শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন এবং বাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
সড়কমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি রয়েছে। এসব কমিটি রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে।
রবিউল আলম আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে গণপরিবহনের ভাড়া ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত ভাড়া বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি বাসের ভেতরে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
সড়কমন্ত্রী জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা কার্যকর রয়েছে।