Advertisement Banner

ব্যাংক এশিয়া ও র‍্যানকন কারস লিমিটেডের মধ্যে অটো লোন সুবিধায় চুক্তি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ব্যাংক এশিয়া ও র‍্যানকন কারস লিমিটেডের মধ্যে অটো লোন সুবিধায় চুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রোটন ব্র্যান্ডের গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক র‍্যানকন কারস লিমিটেডের সঙ্গে একটি স্ট্রাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মূল লক্ষ্য হলো, ব্যক্তিগত পর্যায়ে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের জন্য অটো লোন বা গাড়ি ঋণ প্রক্রিয়াকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা। চুক্তির আওতায় ব্যাংক এশিয়া থেকে প্রোটন ব্র্যান্ডের গাড়ি ক্রয়ের জন্য গ্রাহকরা সুবিধাজনক অটো লোন সুবিধা পাবেন।

ব্যাংক এশিয়ার পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাব সৈয়দ জুলকার নাইন এবং র‍্যানকন কারস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও জনাব হোসাইন মাসনুর চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্পর্কিত