চরচা ডেস্ক

দেশের রাজধানী ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য আবার অস্বাস্থকর হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় ১১৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম।
একিউআই র্যাকিং অনুযায়ী, ১৭০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এর পরেই রয়েছে ডি আর কঙ্গোর কিনশাসা (১৬৯) এবং পাকিস্তানের লাহোর (১৬৭)।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে তা ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ সময় এ ধরনের দূষিত বাতাসে থাকলে স্বাস্থ্যগত সমস্যায় পড়তে পারেন।
একিউআই ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এ ধরনের পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে।
শুষ্ক শীত মৌসুমে দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। তবে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে সাধারণত বায়ুর মানের কিছুটা উন্নতি হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্স হলো বায়ুদূষণের মাত্রা এবং তা মানুষের স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তার দৈনিক সূচক। এটি পাঁচটি প্রধান দূষক—অতি সূক্ষ্ম বস্তুকণা (PM2.5), বস্তুকণা (PM10), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ভূমিস্তরের ওজোন (O₃)—এর ঘনত্বের ভিত্তিতে নির্ধারণ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং অন্য স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এ ঝুঁকিতে বেশি থাকেন।