জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো। ছবি: বাসস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মুহাম্মাদ জয়নাল আবেদীনের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন- সাবেক ভিসি হারুন উর-রশীদ এবং মশিউর রহমান। দুদক জানিয়েছে, অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।

অনুসন্ধান চলাকালে তথ্য পাওয়া যায় যে, তারা দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক আদালতে জানায়। তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্য–প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

দুদক সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগের প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে।

সম্পর্কিত