Advertisement Banner

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামের ব্যাংক হিসাব ফ্রিজ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামের ব্যাংক হিসাব ফ্রিজ
প্রতীকী ছবি

জেমকন গ্রুপের পরিচালক যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদের দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য প্রশাসক (রিসিভার) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামির এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামি কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখার তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪ টি হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রুপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি বর্তমানে তদান্তাধীন রয়েছে। আসামি কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন ও দেশত্যাগ করে আত্মগোপনের সম্ভবনা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে তার নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ (Freezing) আবশ্যক।

অপরদিকে, কাজী ইনামের ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য রিসিভার (প্রশাসক) নিয়োগের আবেদন করেন দুদকের পরিচালক মো. জাকারিয়া। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

সম্পর্কিত