Advertisement Banner

৬ শিশুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৬ শিশুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে প্রায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির সঙ্গে মারা যাওয়া শিশুদের পরিবারের আলোচনায় যৌথভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ রোববার গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

শিশির মনির জানান, আগের ঘোষিত সুযোগ-সুবিধাগুলো বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় নিহত ছয় নবজাতকের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল।

এ ছাড়া ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না–এর জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে আইনজীবীকে সামনে রেখে জবাব দিতে চায় হাসপাতালটি। ইতিমধ্যে আবেদনের চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পর্কিত