চরচা ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে, বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায়, ডিএমপি লাইনওয়ারের পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানার ওসি এবং লাইনওয়ারের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় ওসি হিসাবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয় ওই অফিস আদেশে।