চরচা প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে অজ্ঞাতনামা একটি ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১৩ ফেব্রুয়ারি রাত ১টা ৩৪ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) অফিসে অবস্থানকালে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা ভারতীয় নম্বর (+91 84273 83879) থেকে কল আসে। কলকারী নিজের পরিচয় না দিয়ে তাকে “যেকোনো সময় হত্যা করে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে” বলে হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে জিডি করার কথা জানান।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
হুমকির বিষয়ে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “জুলাই আন্দোলনের ৫ আগস্ট থেকে আমরা বিভিন্নভাবে হুমকি-ধামকি পেয়ে আসছি। এগুলোকে আমরা কখনোই গুরুত্ব দিইনি। তবে এমন সময় এই হুমকি এসেছে, যখন নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতি চলছে এবং একটি নির্দিষ্ট দল ক্ষমতায় এসেছে। রাত ১টা ৩৮ মিনিটে আমাকে ফোন দিয়ে প্রথমেই অশ্লীল ভাষায় গালাগাল করা হয়। গালাগালের এক পর্যায়ে বলা হয়, ‘তোকে হত্যা করে তোর লাশ ডাস্টবিনে ফেলে দেওয়া হবে।’ কথা বলার সময় তারা বাংলা ও হিন্দি দুই ভাষাতেই কথা বলছিল।”
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আরও বলেন, “আমাদের নিরাপত্তার স্বার্থেই জিডি করেছি। তবে এ ধরনের হুমকিকে আমরা ভয় পাই না বা গুরুত্ব দিচ্ছি না। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। শহীদ ওসমান হাদি যেভাবে শহীদ হয়েছেন, আমরাও সেভাবেই শহীদ হতে প্রস্তুত। এর আগেও এমন হুমকির ঘটনায় একাধিকবার জিডি হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।”
পুলিশ জানিয়েছে, কলের উৎস ও নম্বর যাচাইসহ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে হুমকিদাতার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।