সিলেট প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে আজ রোববার ভোরে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে। নিহতের নাম হাফিজ মিয়া। তিনি লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।