চরচা ডেস্ক

ঢাকার সাভারে পুলিশ ক্যাম্প থেকে ছাত্রহত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ারুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভাকুর্তা ক্যাম্পে কর্মরত এএসআই রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম এবং কনস্টেবল তোফায়েলকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, তাদেরকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার শিক্ষার্থী হত্যা মামলার আসামি এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভাকুর্তা পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।
অভিযোগ উঠেছে, সে সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের অবহেলা ও অসচেতনতার সুযোগ নিয়ে আশাব উদ্দিন ক্যাম্প থেকে পালিয়ে যান।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিক তদন্তে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেছে। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।