চরচা প্রতিবেদক

গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ সোমবার থেকে পাম্পগুলোতে বাড়তি জ্বালানি সরবরাহ করা হবে।
গতকাল রোববার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হারে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এতদিন তেল বিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ দেওয়া হচ্ছিল। নতুন এ সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে।
এদিকে, সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক। তিনি বলেন, ‘‘সরকার সরবরাহ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক। তবে বর্তমান চাহিদার তুলনায় এটি এখনও পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন হয় তা আর থাকবে না।’’
শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন ঘোষণায় ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে; যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। অকটেনের দাম ১২০ থেকে বেড়ে হয়েছে ১৪০ টাকা। পেট্রলের দাম ১১৬ থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। আর কেরোসিনের দাম ১১২ থেকে বেড়ে হয়েছে ১৩০ টাকা।
এর আগে ২০২২ সালের আগস্টে অকটেনের দাম সর্বোচ্চ ১৩৫ ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে আবার সেই দাম সমন্বয় করা হয়।