চরচা প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে একটি বহুতল ভবন থেকে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই বাসার নিরাপত্তা কর্মী ছিলেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিউর রহমানের ছেলে হাবিবুরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আহম্মদপুর গ্রামে।
তাকে হাসপাতলে নিয়ে আসা বাসার মালিক আবু তাহের জানান, হাবিবুর রহমান তার বাসার নিরাপত্তা কর্মী। রাত আনুমানিক ১০টার দিকে ছয় তালার ছাদে যান তিনি। কিছু সময় পর শব্দ শুনে নিচে গিয়ে হাবিবুরকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তবে কী কারণে তিনি ছাদে গিয়েছিলেন তা জানা যায়নি বলে জানান আবু তাহের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে।